আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)’র প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আবেদীন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার ট্রাস্টি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের কাউন্ট্রি চ্যাপ্টার চেয়ারস কমিটিতে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত তিনি নিয়োগপ্রাপ্ত আছেন। ইশতিয়াক আবেদীন লুব্রিকেন্টেস বাংলাদেশের সোল ডিস্টিবিউটর কেমলুব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। —প্রেস বিজ্ঞপ্তি
