মো. ফরিদ মিয়া
কুমিল্লায় হোমনা উপজেলার আসাদপুর গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মো. ফরিদ মিয়া (৬৫) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মশিউর রহমান খান
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক, দৈনিক প্রতিবেদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা মশিউর রহমান খান (৬৫) বার্ধক্যজনিত কারণে গত বুধবার শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জামেয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর উত্তর মৌড়াইল রেলস্টেশন সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
