জাহিদুল ইসলাম খান আজাদ
বগুড়ায় ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান আজাদ (৪৫) চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
আনিছুজ্জামান তালুকদার খোকন
নেত্রকোনায় খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান তালুকদার খোকন (৪৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপি সভাপতি আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন।
আব্দুল মান্নান
কুমিল্লায় চান্দিনা উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান (৫৬) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
নীলরতন ঘোষ
প্রবীণ ক্রিকেট আম্পায়ার নীলরতন ঘোষ (৭০) দীর্ঘদিন ডায়বেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকা অবস্থায় গতকাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে রেখে গেছেন। পোস্তগোলা মহাশ্মশানে তার শেষকৃত সম্পন্ন হয়। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
