সৈয়দ আনোয়ার আলী
মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম প্রদানকারী ডা. সৈয়দ আনোয়ার আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের সমাধি জিয়ারত ও কোরআনখানি এবং তার সন্তানদের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
খাজা সেলিমা খাতুন
মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবী, রাজনীতিবিদ ও নারী নেত্রী খাজা সেলিমা খাতুনের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা ও যশোরে কোরআনখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
