কুলখানি

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:২১
শফি উদ্দিন খন্দকার রাজধানীর খিলগাঁও তালতলা নিবাসী মরহুম সিরাজ উদ্দিন খন্দকারের দ্বিতীয় ছেলে শফি উদ্দিন খন্দকারের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ জুমা খিলগাঁও তালতলা নূরবাগ মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় তিনি গত সোমবার স্থানীয় এক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন।