ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী (ইন্ডিপেন্ডেন্ট চার্জ) জেনারেল (অব.) ভিকে সিং এক সফরে ২৪ আগস্ট রবিবার ঢাকা আসছেন। ‘এ নিউ ফেইজ ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশন্স’ শীর্ষক ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনক্লেভে অংশ নিতে তিনি এই সফর করবেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) কলকাতা ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) যৌথভাবে এই কনক্লেভের আয়োজন করছে। এই কনক্লেভে ২ দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিবেন বলে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়। জেনারেল ভিকে সিং ছাড়াও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও ত্রিপুরার বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী তপন চক্রবর্তী কনক্লেভে অংশ নিবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত জুনে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
