Rearranging sentences for a meaningful story
ইংরেজি
মো. জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, ৮নং প্রশ্নের পূর্ণমান থাকবে ১০। ভাল করে অনুশীলন করলে এখানে পূর্ণ নম্বর পাওয়া যায়। আজ ৮নং প্রশ্নের উপর ভিত্তি করে Rearranging Sentences দেওয়া হলো:
31. Have you ever heard of the Food Pyramid? So which foods are good? This chart also tells us how much of each group of food we should eat. No, it’s not a huge pile of stones in Egypt! The Food Pyramid is a chart to show the five groups of foods.
32. The doctor says that she has got the flu. She didn’t go to school. She has a cough, a sore throat and a fever. He has prescribed Raka some medicines. Raka is at home.
33. Maria wakes up early feeling happy. She can feel the soft warmth of the sun and can hear the birds singing. Maria cannot see the spring day. It’s a beautiful spring day. She knows that it is a nice day because she can smell the flowers.
34. The Bus Station is on the other side of the road, next to the Supermarket. Thank you. Yes, Go straight and then turn left on to the College Road. Turn left again after the Library. Keep going.
35. We may be sleeping at that time. Sabina learnt to tell the time using full hours. But we often have to tell the time using minutes, too. For everyday use we count hours up to 12. Counting of hours begin after 12midnight.
36. But many clocks and watches have a third hand, too. We generally use a 12 hour clock. Times after 12midnight to 12 noon are called a.m. Times after 12 noon to 12 midnight are called p.m. The long hand is the minute hand and the short hand is the hour hand.
37. She wants to go out and play with Helen. It’s a lovely winter morning. It’s eleven in the morning. She has done all her homework. Sufia is at home on a Friday.
38. Mrs. Khan agrees to help her cordially. She works in an office. Shefali lives in a flat in Dhaka. She is going out of Dhaka for a few days. She is talking to her neighbour, Mrs Khan.
39. We enjoyed the chirping of birds too. The next day was more interesting. We went to see the Lauachara Reserve Forest and some tea gardens. They are so green! We were so happy to see the forest, the tea gardens, the rubber gardens and so many mountain streams there.
Answer sheet
31. Ans: So which foods are good? Have you ever heard of the Food Pyramid? No, it’s not a huge pile of stones in Egypt! The Food Pyramid is a chart to show the five groups of foods. This chart also tells us how much of each group of food we should eat.
32. Ans: Raka is at home. She didn’t go to school. She has a cough, a sore throat and a fever. The doctor says that she has got the flu. He has prescribed Raka some medicines.
33. Ans: It’s a beautiful spring day. Maria wakes up early feeling happy. She knows that it is a nice day because she can smell the flowers. She can feel the soft warmth of the sun and can hear the birds singing. Maria cannot see the spring day.
34. Ans: Yes, Go straight and then turn left on to the College Road. Keep going. Turn left again after the Library. The Bus Station is on the other side of the road, next to the Supermarket. Thank you.
35. Ans: Sabina learnt to tell the time using full hours. But we often have to tell the time using minutes, too. For everyday use, we count hours up to 12. Counting of hours begin after 12midnight. We may be sleeping at that time.
36. Ans: We generally use a 12-hour clock. Times after 12midnight to 12 noon are called a.m. Times after 12 noon to 12 midnight are called p.m. The long hand is the minute hand and the short hand is the hour hand. But many clocks and watches have a third hand, too.
37. Ans: Sufia is at home on a Friday. It’s a lovely winter morning. It’s eleven in the morning. She has done all her homework. She wants to go out and play with Helen.
38. Ans: Shefali lives in a flat in Dhaka. She works in an office. She is going out of Dhaka for a few days. She is talking to her neighbour, Mrs Khan. Mrs. Khan agrees to help her cordially.
39. Ans: The next day was more interesting. We went to see the Lauachara Reserve Forest and some tea gardens. They are so green! We were so happy to see the forest, the tea gardens, the rubber gardens and so many mountain streams there. We enjoyed the chirping of birds too.
000
মাটির শিল্প বলতে মাটির তৈরি শিল্পকর্মকে বোঝায়
বাংলা
মো.সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা
গদ্য : শখের মৃিশল্প
প্রশ্ন-১। মাটির শিল্প বলতে কী বুঝি?
উত্তর: মাটির শিল্প বলতে মাটির তৈরি শিল্পকর্মকে বোঝায়। এদেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প বা মৃিশল্প।
মাটির শিল্প বলতে যা বুঝি: মাটিকে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করে যে শিল্পকর্ম তৈরি করা হয়, সেটাই মাটির শিল্প। মাটির শিল্পের জন্য প্রয়োজন পরিষ্কার এঁটেল মাটি। এঁটেল মাটি হলেই শিল্পের কাজ হয় না। এজন্য প্রচুর শ্রম আর নৈপুণ্য প্রয়োজন। এছাড়াও প্রয়োজন হয় বিভিন্ন প্রকার সরঞ্জামের। মাটির শিল্প যেমন- বিভিন্ন প্রকার হাঁড়ি পাতিল বানাতে সবার আগে প্রয়োজন হয় কাঠের চাকার। তবে মাটির শিল্প সৃষ্টি কুমোরদের কাছে খুব সহজ কাজ। কারণ কুমোররা বংশপরম্পরায় এসব কাজ করে আসছে।
কুমোররা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মাটি দিয়ে যেসব শিল্পকর্ম সৃষ্টি করে, সেটাই মাটির শিল্প।
প্রশ্ন-২। বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?
উত্তর: পোড়ামাটির ফলক বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম। এ শিল্পকর্মের কাজ শুরু হয়েছে প্রায় হাজার বছর আগে।
প্রাচীন শিল্পকর্ম: পোড়ামাটির ফলককে বলা হয় টেরাকোটা, কাদামাটিকে ছাঁচে ফেলে বিভিন্ন প্রকার নকশা সৃষ্টি করা হয়। তারপর এই নকশাকাটা মাটিকে রোদে শুকানো হয়। শুকানো হলে আগুনে পোড়ানো হয়। পোড়ানো এসব নকশা বেশ শক্ত হয়। টেরাকোটার আকৃতি অনেকটা ইটের মতো। টেরাকোটার উপরের পিঠে নকশা করা থাকে। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ সতূপ, দিনাজপুরের কান্তজির মন্দির ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে প্রাচীন টেরাকোটার সন্ধান পাওয়া গেছে।
টেরাকোটা বা পোড়ামাটির ফলক সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম। এগুলো আমাদের ঐতিহ্য ও গর্বের বস্তু।
প্রশ্ন-৩। শখের হাড়ি কী রকম?
উত্তর: শখের হাঁড়ি যে রকম: কুমোররা কাদা মাটিকে কাঠের চাকার ওপর রাখে। তারপর চাকা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে হাঁড়ি। তারপর এ সব হাঁড়ি শুকিয়ে আগুনে পোড়ায়। পোড়ালে হাঁড়ি শক্ত হয়ে যায়। তখন এসব হাঁড়িতে রঙ দিয়ে বিভিন্ন নকশাকে ফুটিয়ে তোলে। নিপুণ হাতে তারা আঁকে বিভিন্ন প্রকার ফুল আর মাছ। তখন এসব হাঁড়ি দেখতে বেশ সুন্দর লাগে। মানুষ শখ করে এসব হাঁড়ি কেনে। এসব হাঁড়িতে শখের জিনিস রাখা হয়।
প্রশ্ন-৪। বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়?
উত্তর: বৈশাখী মেলায় যা যা পাওয়া যায়: বৈশাখী মেলার সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো মাটির শিল্প। মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় বৈশাখী মেলায়। এর মধ্যে অন্যতম হলো শখের হাঁড়ি। মানুষ শখ করে নকশা আঁকা এসব হাঁড়ি কেনে। এছাড়াও রয়েছে মাটির বিভিন্ন প্রকার টেপা পুতুল। আরো আছে মাছ, হাতি, ঘোড়া, বাঘ, বর-কনে, নথ পরা বউ পুতুল ইত্যাদি। বাঁশের তৈরি বিভিন্ন জিনিস যেমন- কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাঁই ইত্যাদিও পাওয়া যায় বৈশাখী মেলায়। মুড়ি মুরকি, বাতাসা আর জিলাপি পাওয়া যায় মেলার এক পাশে। এছাড়াও পাওয়া যায় বিভিন্ন প্রকার ফল। যেমন- বাঙি, তরমুজ, আনারস, আম, কাঁঠাল ইত্যাদি।
প্রশ্ন-৫। মৃিশল্পের প্রধান উপাদান কী?
উত্তর: মৃিশল্পের প্রধান উপাদান: মৃিশল্পের প্রধান উপাদান হলো মাটি। মাটি দিয়ে শিল্পকর্ম বানানো হয় বলেই এ শিল্পকে মৃিশল্প বা মাটির শিল্প বলা হয়।
০০০
প্রথম-তৃতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রাথমিক গণিত
মোহা. জাহাঙ্গীঁর রেজা, প্রধান শিক্ষক
কানারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
প্রিয় শিক্ষার্থীরা আজ প্রথম-তৃতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো
১। গুণফল সস্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) গুণক÷গুণফল = গুণ্য
(খ) গুণ্য÷গুণক = গুণফল
(গ) গুণ্য×গুণফল = গুণক
(ঘ) গুণ্য×গুণক = গুণফল
২। দুই টাকার নোটের ১টি বান্ডিলে ১০০টি নোট থাকলে ১২টি বান্ডিলে কত টাকা থাকবে?
(ক) ১২০০ টাকা (খ) ২৪০০ টাকা
(গ) ১২০০০ টাকা (গ) ২৪০০০ টাকা
৩। ৮৩৭×৯০ গুণটি সহজ পদ্ধতিতে করার জন্য প্রথমে তুমি কোন কাজটি করবে?
(ক) ৮৩৭×(১০০০+১০) (খ) ৮৩৭×(১০০০-১০)
(গ) ৮৩৭×(১০০+১০) (ঘ) ৮৩৭×(১০০-১০)
৪। গুণফল ৯৯০০০ এবং গুণক ৯৯ হলে গুণ্য কত হবে?
(ক) ১০ (খ) ১০০ (গ) ১০০০ (ঘ) ১০০০০
৫। গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল হবে-
(ক) একই (খ) ভিন্ন (গ) কম (ঘ) বেশি
৬। ৯৯৯ কে ৪০০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
(ক) ৯৯৯৬০০ (খ) ৩৯৯৬০০
(গ) ৩৯৬৬০০ (ঘ) ৩৬৯৬০০
৭। দুইটি সংখ্যার গুণফল ১১৭৭। একটি সংখ্যা ১১ হলে অপর সংখ্যাটি কত?
(ক) ১০০৭ (খ) ১১৭ (গ) ১০৭ (ঘ) ১৭ ৮। নি:শেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক?
(ক) ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাজক
(খ) ভাগফল = (ভাজ্য - ভাজক) ÷ ভাগশেষ
(গ) ভাগফল = ভাজ্য ÷ ভাজক
(ঘ) ভাগফল = ভাজ্য×ভাজক
৯। ৭০৩৫÷১০০ = কত?
(ক) ভাগফল ৭০৩ এবং ভাগশেষ ৫
(খ) ভাগফল ৭০০ এবং ভাগশেষ ৩৫
(গ) ভাগফল ৭০ এবং ভাগশেষ ৩৫
(ঘ) ভাগফল ৭ এবং ভাগশেষ ৫
১০। কোনো ভাগ অঙ্কে ভাজক ২৫, ভাগফল ২০ এবং ভাগশেষ ০ হলে ভাজ্য কত?
(ক) ৫০ (খ) ২৫০ (গ) ৫০০ (ঘ) ৫০০০
১১। একশ আমের দাম ২০০০ টাকা। ৫০টি আমের দাম কত?
(ক) ৫০০ টাকা (খ) ১০০০ টাকা
(গ) ১৫০০ টাকা (ঘ) ২০০০ টাকা
১২। ৫ ডজন খাতার দাম ১২০০ টাকা হলে ৬টি খাতার দাম কত?
(ক) ২৪০ টাকা (খ) ২০০ টাকা
(গ) ১২০ টাকা (ঘ) ৬০ টাকা
১৩। দশ হালি ডিমের দাম ৪০০ টাকা। ১টি ডিমের দাম কত?
(ক) ৮ টাকা (খ) ১০ টাকা
(গ) ১২ টাকা (ঘ) ১ টাকা
১৪। ১ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ঐ কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে?
(ক) ৪০০ দিন (খ) ২০০ দিন
(গ) ২০ দিন (ঘ) ১ দিন
১৫। নিচের কোন রাশিমালাটি (৪৮÷৬)-২ এর সমান হবে?
(ক) ১৮-(৩×৪) (খ) (৮×৬)+১৮
(গ) ১৮×(৮×৬) (ঘ) (৮×৬)-১৮
১৬। আদিব ৪০টাকা দরে ৩ কেজি চাল কিনে দোকানদারকে ২০০ টাকা দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে- তা বের করতে নিচের কোনটি অনুসরণ করবে?
(ক) ২০০-(৪০+৩) (খ) ২০০-(৪০-৩)
(গ) ২০০-(৪০÷৩) (ঘ) ২০০-(৪০×৩)
১৭। ১৫০ - {৩০০((৪৯(৭+৩)} সরলীকরণে কোনটির কাজ প্রথমে করতে হবে?
(ক) প্রথম বন্ধনীর ভাগের কাজ
(খ) প্রথম বন্ধনীর যোগের কাজ
(গ) দ্বিতীয় বন্ধনীর ভাগের কাজ
(ঘ) ভাগের কাজ
১৮। ১টি কলমের মূল্য ১০টাকা ও ১টি খাতার মূল্য ২০ টাকা। তাহলে ২০টি কলম ও ৫টি খাতার মূল্য একত্রে কত হবে?
(ক) ১০০ টাকা (খ) ২০০ টাকা
(গ) ৩০০ টাকা (ঘ) ৪০০ টাকা
উত্তর.১.ঘ২.খ৩.ঘ৪.গ৫.ক৬.খ৭.গ৮.ক৯.গ১০.গ১১.খ১২.গ১৩.খ১৪.ঘ১৫.ক১৬.ঘ১৭.ক১৮.গ
১৯.গ২০ক
