আজকের রাশিফল

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ১৯:২১
আজ ৮ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৬ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ। আপনার শুভসংখ্যা: ৫। শুভবার: বুধবার। শুভরত্ন: পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, বৈচিত্র্যপ্রিয় ও পরিবর্তনশীল। যে কোনো ব্যক্তি বা পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারেন। ভাবগম্ভীর পরিবেশ ও হৈ হুল্লোড় কোনটার সাথেই একাত্মতা গড়ে তুলতে সময় লাগে না। কঠিন বিষয়ও সহজে রপ্ত করতে পারেন। যে কোনো কাজ অনায়াসে সমাধা করতে পারেন। তবে এই মেধাই আপনার কাল হতে পারে, অন্যদের সাথে মিশে নিজের ব্যক্তিত্বকে হারাতে পারেন। কাজের বৈচিত্র্যে লক্ষ্যচ্যুত হতে পারেন। জীবনে সাফল্য লাভের জন্য নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফরাসী সম্রাট ষোড়শ লুই, ভেরা মাইলস, অর্থনীতিবিদ রবার্ট মার্টন, সাহিত্যিক খালেদা মঞ্জুর এ খোদা, তারা শঙ্কার বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো গোপন আশা পূর্ণ হতে পারে। পড়াশোনায় অগ্রগতির সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হতে পারে। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যয়ের ফলে চিন্তিত হতে পারেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। চঞ্চলতা পরিহার করুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো থাকবে না। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিবারিক কারণে দুশ্চিন্তা দেখা দিতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। মিথ্যা বদনামের আশংকা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। দৈনিন্দন কাজে অগ্রগতি আশা করা যায়। সেবামূলক কাজে আনন্দ পাবেন। রাজনীতিকদের জন্য জনসংযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো ধরনের মতানৈক্য দেখা দিতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রতারিত হওয়ার আশংকা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। চঞ্চলতা পরিহার করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। চাঞ্চলতা পরিহার করুন। মিথ্যা বদনামের আশংকা আছে। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কোনো আপন লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো শুভাকাঙ্ক্ষী ভালো কিছু আপনার জন্য করতে চাইলে তা আপনার জন্য ভালো নাও হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। কিছু অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। কেউ আজ অকারণে আপনার বিরোধিতা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।