শোক সংবাদ

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:৩৮
আবদুল হান্নান বাংলাদেশ রেলওয়ের নীলফামারী সৈয়দপুর উপজেলার সাবেক প্রকৌশলী ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের অধিবাসী আবদুল হান্নান (৬২) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। ক্ষিরোদ চন্দ্র শর্মা কক্সবাজারে রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম স্বদেশ শর্মার বাবা অবসরপ্রাপ্ত প্রবীণ প্রধান শিক্ষক মাস্টার ক্ষিরোদ চন্দ্র শর্মা (৯০) বার্ধক্যজনিত কারণে গত সোমবার ফতেখাঁরকুর মেরংলোয়া মুন্সিপাড়ায় নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ২৮ আগস্ট নিজ বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আলী মাস্টার ঝিনাইদহের মহেশপুর উপজেলা বগা গ্রামে মহেশপুর পাইলট বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার (৮০) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গোলাম কবির তালুকদার বরগুনা বামনা উপজেলায় সদর ইউনিয়নে পোটকাখালী গ্রামের তালুকদার বাড়ির কৃতী সন্তান ২নং বামনা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির তালুকদার (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ডৌয়াতলা বাজারে কর্মী সমাবেশে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)।তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।