স্বামী-স্ত্রীর সম্পর্কটা যেমন মধুর তেমনি তাদের মধ্যে বিভিন্ন সময়ে নানা বিষয়ে খুটিনাটি তর্ক-বিতর্ক হতেই পারে। এটা হওয়াটা খুব অস্বাভাবিকও নয়। কিন্তু তাই বলে এ নিয়ে হত্যাকান্ড ঘটতে পারে? পারে যদি ভারতের এই স্ত্রীর স্বামীর মতো কোনো পুরুষ থাকে। সামান্য চা দিতে দেরি হওয়ায় স্বামীর নৃশংস হত্যার শিকার হয়েছেন তার স্ত্রী।
ঘটনাটি ভারতের ওডিসা রাজ্যের ভুবেনশ্বরের ধেনকানাল জেলার। পুলিশ জানিয়েছে, গত বুধবার জেলার গুহালিপাল গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি একদিন গোপন রাখেন মহালিয়া নায়েক। পুলিশ জানায়, গত সোমবার সকালে স্ত্রী ঝানাকে এক কাপ চা দিতে বলেন স্বামী মহালিয়া নায়েক। চা দিতে ঝানার সামান্য দেরি হয়। এনিয়ে শুরু হয় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক। এভাবে প্রায় সারাদিন দুজনের মধ্যে বাক-বিতন্ডা চলতে থাকে। পরে আর তেমন কিছু হয়নি স্বামী-স্ত্রীর মধ্যে। পুলিশের তদন্ত কর্মকর্তা দশরাথি নাথ জানিয়েছেন, এরপর বিষয়টি আবার বুধবার রাতে নিজ থেকেই তোলেন নায়েক। তিনি আবার স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে হয়তো পরিকল্পনামতোই প্রিয়তমাকে ছুরিকাঘাত করেন নায়েক! মৃত্যুর কোলে ঢলে পড়েন ঝানা। চলে যান পরপারে। স্বামীর কাছে স্ত্রীর চেয়ে বড় হলো চা! - টাইমস অব ইন্ডিয়া
