সেলফির কপিরাইট পেল না সেই বানরটি!

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৪
দুর্ভাগ্যই বটে বানরটির। সেলফির কপিরাইটটি পেল না সে। তার ছবি নিয়ে মনুষ্য জীবের মধ্যে গত কয়েক বছর ধরে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছিল। কিন্তু সেই যুদ্ধ বন্ধে যে সিদ্ধান্তটি আসলো তা হতাশ করলো বানরটিকে। তার সঙ্গে হেরে গেল বিশ্ব ইতিহাসের অন্যতম রক্ষাকর্তা উইকিপিডিয়াও। যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিস জানিয়েছে, কোনো পশু সেলফির কপিরাইটের অধিকারী হবে না। জানা যায়, তিন বছর আগে ইন্দোনেশিয়ার সুলেসেইতে একটি বানরের সেলফি তোলা হয়। সেই ছবিটি উইকিপিডিয়া তাদের ওয়েবসাইটে ব্যবহার করে। এরপর এক ফটোগ্রাফার জানান, এই ছবিটির মালিক তিনি। কিন্তু উইকিপিডিয়া জানায়, ছবিটি বানরের সেলফি। ছবিটির স্বত্বাধিকারী বানরই। এ নিয়ে ওই ফটোগ্রাফার এবং উইকিপিডিয়া কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে তর্ক-বিতর্ক চলে। ফটোগ্রাফার উইকিপিডিয়ার ওয়েব পেইজ থেকে ছবিটি সরিয়ে নিতে বললেও তা করতে অস্বীকৃতি জানান কর্তৃপক্ষ। কিন্তু মার্কিন কপিরাইট অফিসের সিদ্ধান্তে জিতে যান ফটোগ্রাফার। - টাইমস অব ইন্ডিয়া