নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফার্মেসিতে আগুনে পুড়ে মা ও ছেলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এরা হলেন সেলিনা আক্তার (৩৮) ও তার ছেলে অনিক (১৩)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ আগষ্ট ভোরে ফতুল্লার লাল খাঁ বাজারের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাড়ির পাশে ওষুধের দোকানও পুড়ে যায়। অগ্নিদগ্ধ সেলিনা বেগম, তার সন্তান পপি, অনিক ও পথচারী কোয়েল দাসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় অনিক ও তার মা সেলিনা আক্তার মারা যান।
