সদর উপজেলার হাটখোলায় বন্যার পানি দেখতে গিয়ে সেই পানিতেই ডুবে সৌদি প্রবাসী চাচা ও তার ভাতিজার মৃত্যু হয়েছে।
সিলেট সদর উপজেলার ফকিরেরগাঁও গ্রামের সৌদ প্রবাসী মঈনুল ইসলাম (৪০) গত বৃহস্পতিবার বিকালে পরিবারের শিশুদের নিয়ে গ্রামের পাশের ধাপনা হাওরে নৌকা নিয়ে পানি দেখতে যান। হাওরে যাওয়ার পর শিশুরা শাপলা তুলতে গেলে ছোট্ট নৌকাটি ঝাকুনী খেয়ে ডুবে যায়। এ সময় আশপাশের জেলেরাও তাদের সহায়তায় এগিয়ে আসে। মঈনুল শিশুদের বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারুফ (১০) মারা যায়।
