আশুলিয়ায় উদ্ধারকৃত দুই যুবকের লাশের পরিচয় মেলেনি

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৯
আশুলিয়া থেকে উদ্ধারকৃত দুই যুবকের লাশের পরিচয় মেলেনি। গতকাল শুক্রবার পর্যন্ত লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে। গত বৃহস্পতিবার আশুলিয়া থানা পুলিশ পৃথকভাবে গোকুলনগর শুকনার বিল ও উত্তর রুয়ালিয়া এলাকা থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে নিহতরা কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের সদস্য। কোনো গ্রুপের তাড়া খেয়ে পালাবার সময় পানিতে ডুবে মারা যেতে পারে। কারণ উভয়ের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন ছিল না।