আজকের রাশিফল

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ১৯:০৮
২৪ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ৯ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৭ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্র। শুভরত্ন: হীরা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি রোমান্টিক ও সৃজনশীল। আপনি একাধারে মিশুক ও লাজুক। আপনার উষ্ণ হূদয় সহজেই আকৃষ্ট হয় বিপরীত লিঙ্গের প্রতি। বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের প্রতি আপনার আকর্ষণ সহজাত। আপনি অশান্ত ও অস্থির চিত্ত হলেও তার প্রকাশ ঘটে কম। তারুণ্য আপনার জন্যে ক্রান্তিকাল। অনুসন্ধিত্সা ও রোমান্টিক আবেগ আপনাকে পরিবার থেকে দূরে নিয়ে যেতে পারে। বয়স্ক শুভানুধ্যায়ীদের পরামর্শ ছাড়া এ সময় কিছুই করা উচিত নয়। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জাহাজ নির্মাতা উইলিয়াম ফ্রান্সিস গিভস, ননী গোপাল বিশ্বাস, কবি কবিরুল ইসলাম প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক কোনো সমস্যায় চিন্তিত হতে পারেন। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দায়িত্বপূর্ণ কাজ নিয়েও দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ শিক্ষাক্ষেত্রে নিয়োজিতদের জন্য দিনটি শুভ। প্রাপ্তিযোগ আছে। প্রকৌশলী বা প্রযুক্তিবিদদের কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মোন্নতির সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করুন। চাকরিজীবীদের জন্য সময় ভালো নাও থাকতে পারে। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আজ অংশ না নিলেই ভালো করবেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ খরচ কমাতে চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্মপরিবেশ অনুকূল থকবে। পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে মন ভালো থাকবে। পুরনো কোনো ঝামেলা মিটে যেতে পারে। আজ কোনো দুঃসংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হতে পারে। কোনো বিশিষ্টজনের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসমর্থন বৃদ্ধি পেতে পারে। পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। মন্দা কাটিয়ে উঠতে পারবেন। পাওনা টাকা আদায় হতে পারে। প্রান্তিযোগ আছে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। চঞ্চলতা পরিহার করুন। কান কথায় কান দেবেন না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সরকারি চাকুরেদের কর্মপরিবেশ ভালো থাকবে। জনসংযোগে সুফল পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কারো আচরণ আপনার কাছে অসহ্য মনে হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলে ভালো করবেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। অকারণে কেউ আপনার বিরোধিতা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।