নতুন প্রতিবেশির সাথে আজই প্রথম দেখা হলো শফিক সাহেবের। প্রতিবেশি ভদ্রলোক আবার বেজায় মোটা। তাই কুশল বিনিময়ের পর এক কথায় দু’কথায় শফিক সাহেব প্রতিবেশিকে বললেন-‘তা ভাই, আপনার ওজনের যা অবস্থা মাঝে মাঝে একটু পার্কে হাঁটাটা মনে হয় আপনার জন্য বেশ জরুরি।’
উত্তরে প্রতিবেশি ভদ্রলোক বললেন- ‘আরে ভাই, মোটাতো হয়েছি মুখের দোষে, এ কারণে পা দু’টোকে কষ্ট দিয়ে কী লাভ বলুন।’
শিক্ষক :আচ্ছা বলো তো রনি তোমার কাছে কোন প্রাণী সবচেয়ে হাসিখুশি বলে মনে হয়?
রনি :হাতি, স্যার।
শিক্ষক :কিন্তু এতো প্রাণী থাকতে তোমার হাতিকেই সবচেয়ে হাসিখুশি মনে হলো কেন?
রনি :কারণ হাতিতো সারাদিনই দাঁত বের করে থাকে স্যার!
এক চোর তার বউকে নিয়ে রাত নয়টার দিকে মার্কেটে গেল। কিন্তু মার্কেটের দোকানগুলোর আশপাশ দিয়ে ঘুরেও সে যখন কোনো কিছু কেনাকাটা করছিল না তখন তার বৌ তাকে জিজ্ঞাসা করল, ‘ওগো, আমরা তো খালি ঘুরছি, তা কেনাকাটা করব কখন?’
‘দোকান বন্ধ হবার পর!’ উত্তরে জানালো চোরটি।
গৃহকর্তা বাজার থেকে এসে ব্যাগ রেখেই বাড়ির কাজের মহিলাটিকে ডাকতে শুরু করলেন। তারপর তাকে জানালেন যে, বাড়ির সদর দরজায় তার স্বামী অপেক্ষা করছে। কাজের মহিলাটি খানিকটা অবাক হয়ে তার স্বামীর সাথে কথা বলে ঘরে ফিরেই গৃহকর্তার কাছে জানতে চাইল, ‘আচ্ছা বাবু, আপনি তো এর আগে কখনো আমার স্বামীকে দেখেননি। তাহলে আপনি ওকে চিনলেন কী করে?’
‘গেল বছর দার্জিলিং থেকে কেনা লাল উলের যে মাফলারটা হারিয়ে গিয়েছিল সেটা যখন লোকটার গলায় প্যাঁচানো দেখলাম তখন লোকটি যে তোমার স্বামীই হবে সেটা অনুমানে বেশ বুঝে নিয়েছি!’ উত্তরে বললেন গৃহকর্তা।
