আমাদের একটু সচেতনতাই প্রবীণদের হাড় ক্ষয় প্রতিরোধ করতে সক্ষম, এমনই স্লোগান নিয়ে বাজারে বোনকেয়ার নামের একটি নতুন ওষুধ এসেছে। এই নিয়ে ওরিয়ন ফার্মা লিমিটেড সমপ্রতি রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করেন। অর্থোপেডিক সার্জন প্রফেসর ডা. শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের স্বনামধন্য অর্থোপেডিক চিকিত্সক অংশ নেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ ‘দ্য মেইনস্টে অব ট্রিটমেন্ট ফর পোস্টমোনোপোজাল অস্টেপোরেসিস’ উপস্থাপন করেন প্রফেসর ডা. এম আমজাদ হোসেন।
এ সময় তিনি বলেন, বর্তমান পৃথিবীর পঞ্চাশোর্ধ্বপ্রতি তিনজনের মধ্যে একজন নারী এবং পাঁচজনের মধ্যে একজন পুরুষ অস্টেপোরেসিস-এ আক্রান্ত হন। যার মধ্যে শতকরা ৫০ ভাগ নারী ও ২০ ভাগ পুরুষ তাদের জীবনকালে ক্ষয়জনিত হাড় ভাঙ্গা রোগে আক্রান্তের শিকার হন।
