সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, পিএসসি আফ্রিকার উদ্দেশ্যে গতকাল শনিবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তিনি দেশটির ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত্ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। সেনাবাহিনী প্রধান আগামী ৩১ আগস্ট দেশে ফিরে আসবেন।-আইএসপিআর
