চার ইঞ্চি কুকুর!

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:৩১
উচ্চতায় মাত্র চার ইঞ্চি। মাথাটা একটা গলফ বলের চেয়েও ছোট। একাকী খাওয়ার সমর্থও তার নেই। এরকম একটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে। বিষয়টি ইন্টারনেটে ব্যাপক আলোড়নও সৃষ্টি করেছে। এই প্রাণীটি একটি কুকুর। কুকুর যে এত ছোট হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ইংল্যান্ডে নতুন এই কুকুরের সন্ধান পাওয়া গেছে। কুকুরটির ওজন মাত্র ১১ আউন্স। এটি এতো ছোট যে একটি ইঁদুরের খাঁচায় ঢুকে যেতে পারে। এর মালিক রোজমেরি ম্যাকলিনডেন জানান, কুকুরটি ছোট হওয়ার কারণে মায়ের দুধ পর্যন্ত খেতে পারেনা। তার মুখটাও অনেক ছোট যার দ্বারা নিজে নিজে খাওয়া সম্ভব হয় না। ফিডার দিয়ে তাকে প্রতি দুই ঘন্টা পরপর খাওয়াতে হয়। মালিক বলেন, তাকে আমরা মায়ের দুধ ছাড়াও সাধারণত কুকুরকে যে খাবার খাওয়ানো হয় সেই খাবার দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি! তার জন্য খেলার কোনো ব্যবস্থা করা যায়নি। কারণ আকৃতির চেয়ে খেলার সরঞ্জামগুলো বেশি বড় হয়ে যাচ্ছে! - ইউপিআই