নোয়াখালীতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:৩১
কবিরহাট উপজেলার ধানসিঁড়ির নবগ্রামের এক বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাবার সময় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। আহত পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গ্রামের এনায়েত সওদাগরের বাড়িতে ১৪/১৫ জন ডাকাতদের একটি দল প্রবেশ করে পরিবারের সকলকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এক পর্যায়ে তাদেরকে বাধা দিলে বাড়ির আটজন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ডাকাতরা। পালিয়ে যাবার সময় ওই বাড়ির লোকজনদের চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় ডাকাতরা কুপিয়ে ওই এলাকার আরও তিনজনকে জখম করলে উত্তেজিত জনতা সাত ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে আজাদ ডাকাতসহ দুইজন নিহত হয় এবং অপরজন হাসপাতালে মারা যায়। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ ডাকাতের কাছ থেকে ২টি এলজি, ৫ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করে। এসপি মোঃ ইলিয়াছ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ডাকাতদের মধ্যে একই উপজেলার জগদানন্দ গ্রামের ডাকাত সর্দার আজাদ ওরফে ডান্ডা আজাদ (৩৮) রয়েছে। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।