আজ ১০ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৮ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৫ ও ৭। শুভবার: সোম ও বুধ। শুভরত্ন: পান্না ও এমেথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি অধ্যয়নশীল ও চিন্তাশীল। পরিশ্রমী ও কর্তব্য সচেতন। নতুন ও রহস্যময় বিষয়ের প্রতি আপনার ঝোঁক আছে। অন্যদের ব্যাপারে আপনি মূলত সংশয়ী অপেক্ষাকৃত বয়স্কদের সাথেও আপনার সহজে বন্ধুত্ব গড়ে ওঠে। মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়ের প্রতি ঝোঁক প্রবল। আপনাকে উচ্চাভিলাষী ও উদ্যোগী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্র পরিচালক লিওনার্ড বার্ন স্টেইন, অভিনেতা সিনকোনারি, খন্দকার আলী আশরাফ, আল্লামা মাশরেকী, প্রেসিডেন্ট হাশেমী রাফসানজানি, রসায়নবিদ হ্যানস এডলফ ক্রাফস, ড. হালিমা খাতুন, তসলিমা নাসরিন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ রাজনীতিবিদদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। বিরোধী পক্ষের অপপ্রচারে ব্রিবত বোধ করতে পারেন। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। আয়ের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্তি যোগ আছে। ব্যয় সংযত করার চেষ্টা করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। অকারণ অর্থ নষ্ট যাতে না হয় সেদিকে নজর দিন। বৈদেশিক যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যে কোনো সমস্যায় ভাই-বোনদের সহযোগিতা পাবেন। ঠিকাদারদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন। কোনো সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। প্রবাসীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকবে। চঞ্চলা পরিহার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি সামগ্রিকভাবে ভালো যাবে। উপার্জনের সুযোগ পেতে পারেন। বুদ্ধি ও পরিশ্রমের সমন্বয়ে আয় বৃদ্ধির চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে ভাল যোগ আছে। তবে সঞ্চয়ের চেষ্টা সফল নাও হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। প্রচেষ্টা জোরদার করুন। অপরের সহযোগিতা পেতে পারেন। কেউ কেউ আজ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায় মতানৈক্য দেখা দিতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। যৌথ সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে। মা-বাবার সহানুভূতি ও সহযোগিতা পাবেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শিল্প-কারখানার মালিকদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। শ্রমিক অসন্তোষের জন্য উত্পাদন ব্যাহত হতে পারে। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। সকল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখুন। পাওনা টাকা আদায় হতে পারে। দুষ্ট লোকের মিষ্টি কথায় কান না দিলেই ভালো করবেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ স্বামী-স্ত্রীর মতবিরোধ দেখা দিতে পারে। পরস্পরকে বুঝতে চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মন চঞ্চল হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পরিশ্রম বৃদ্ধি পাবে। সেই তুলনায় অর্থ নাও আসতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
