শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রমে গুণগত পরিবর্তনে মাল্টিমিডিয়া ক্লাসরুমসমূহ সচল রাখা একান্ত আবশ্যক। ডিজিটাল কনটেন্টভিত্তিক মাল্টিমিডিয়া ক্লাসরুমকে সক্রিয় করতে এবং শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরিতে সক্ষম ও দক্ষ করতে এছাড়া শিক্ষকগণ যাতে বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে, তাদের অর্জিত অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ শেয়ার করতে পারেন সেজন্যে শিক্ষক বাতায়ন www.teachers.gov.bd তৈরি করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট কার্যক্রমে গতিসঞ্চার করতে প্রতি সপ্তাহে যাচাই বাছাইপূর্বক তিনজনকে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে এটুআই নির্বাচিত করেন। এ সপ্তাহের সেরা তিনজন হলেন জ্যোতিষ চন্দ্র রায়, শিক্ষক, তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ, লালমনিরহাট, মিজানুর রহমান,গাইবান্ধা ও
মো. ছানোয়ার হোসেন , ময়মনসিংহ।
