সত্ মেয়রের আকাল
নগরবাসী নাকাল
লুত্ফর রহমান রিটন
প্রচণ্ড গরমে
অবস্থা চরমে
অবশেষে নেমে এলো শান্তির বৃষ্টি।
এত সুখ রাখি কই?
রাজপথ থইথই!
ডুবে যাওয়া রাস্তায় ঘটে অনাসৃষ্টি...
ম্যানহোলে ঢাকনা
চুরি গেছে! যাক না!
যত্রতত্র পথে আছে খানাখন্দ—
ছাত্র ও ছাত্রীরা
রিকশার যাত্রীরা
পপাত ধরণীতল কপালটা মন্দ!
মিউনিসিপ্যালিটির মেয়রকে ভোটটা
দিবি আর? কানে ধর। যত চোর চোট্টা...
