কথা চিরন্তন

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২০:০৩
আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে, তত শিক্ষার বিস্তার হচ্ছে, পাস করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। —প্রমথ চৌধুরী আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাস দিবে—কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কষ্টহরণ যাহার স্বভাব, সে পুনর্বার পরের কষ্টহরণে যাইবে। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? —বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়