বানর বসে আছে তালগাছের মাথায়।
পাশে নদী দিয়ে সাঁতরে যাচ্ছে কুমির। বানরকে দেখে জিজ্ঞেস করলো—বানর ও বানর কী করছিস তুই ওখানে?
—আগে দশ টাকা দে, তারপর বলছি।
কুমির তাকে দশ টাকা দিয়ে বললো—এখন বল কী করছিস ওখানে?
—কী আর করবো? তালগাছের মাথায় বসে আছি।
—গাধা কোথাকার!
—গাধা হই আর যা-ই হই, তোর মতো বুদ্ধিমানদের কাছ থেকে দিনে শখানেক টাকা তো আয় করছি।
