নাসরিন চরিত্রটা এমনভাবে তৈরি করা হয়েছে, সে কখনোই যেমন কোনো ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেবে না, তেমনি জাতি-গোত্রেরও প্রতিনিধিত্ব করবে না। এই বিষয়টা ওর নামের মধ্যেই আছে, নাসরিন পাকিস্তানে খুবই সাধারণ এবং পরিচিত একটা নাম
করাচির পথে পথে গ্যাংস্টার আর পাচারকারীদের সঙ্গে লড়াই করছেন এক তরুণী। অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, লড়াই করে উদ্ধার করছেন বিপদ থেকে। অলৌকিক ক্ষমতায় নয়, প্রবল ইচ্ছাশক্তি আর সাধারণ অস্ত্রশস্ত্র দিয়ে লড়াই করেই। সুন্দরী, আত্মবিশ্বাসী ও মারদাঙ্গা এই নারী সুপারহিরোর নাম ব্লাডি নাসরিন।
আত্মপ্রকাশের আগেই ব্লাডি নাসরিন তোলপাড় ফেলে দিয়েছেন পাকিস্তানে। কমিকের এই সুপারহিরো চরিত্রের জনক দেশটির ডিজাইনার-কার্টুনিস্ট শাহান যাইদি। এর আগে পাকিস্তানের পুরস্কার জয়ী টেলিভিশন কার্টুন সিরিজ ‘বুরকা অ্যাভেঞ্জার’ নির্মাণে ভূমিকা রেখেছিলেন যাইদি। অবশ্য বাচ্চাদের কার্টুন সিরিজ ‘বুরকা অ্যাভেঞ্জার’ জনপ্রিয়তার পাশাপাশি বেশ বিতর্কের ঝড়ও তুলেছিল পাকিস্তানে। সুন্দরী, আত্মবিশ্বাসী ও মারদাঙ্গা এই নারী সুপারহিরোর নাম ব্লাডি নাসরিন। পাকিস্তানের কার্টুনিস্ট শাহান যাইদি এই কমিক চরিত্রের নির্মাতা।
কার্টুনিস্ট শাহান যাইদি অবশ্য বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, নাসরিন চরিত্রটা এমনভাবে তৈরি করা হয়েছে, সে কখনোই যেমন কোনো ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেবে না, তেমনি জাতি-গোত্রেরও প্রতিনিধিত্ব করবে না। এই বিষয়টা ওর নামের মধ্যেই আছে, নাসরিন পাকিস্তানে খুবই সাধারণ এবং পরিচিত একটা নাম। নাসরিন আসলে দেশের সাধারণ নারীদেরই প্রতিনিধিত্ব করে। কিন্তু কমিকের সুপারহিরো দেখেই ওর বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেগুলো ক্যারিশমাটিক, যেগুলো সব মানুষের প্রত্যাশাতেই থাকে। বাস্তব জীবন আর কমিকের যতটুকু ভিন্নতা একজন সাধারণ নাসরিন আর সুপারহিরো ব্লাডি নাসরিনের পার্থক্যও ততটুকুই।
