সোনাক্ষী সিনহা। জন্ম ১৯৮৭ সালের ২ জুন। পাটনার বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্ব্বোচ্চ ব্যবসাসফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন। শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসাসফল ছবির মধ্যে রাউডি রাথোর এবং দাবাং-২ অন্যতম। সিনহা এরপর লুটেরা সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন।
সোনাক্ষী অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিংহ এবং পুনম সিংহের কন্যা। তিনি লব সিংহ ও কুশ সিংহ দুই যমজ ভাইদের সাথে তিন সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। সোনাক্ষী মুম্বাইয়ের আর্য বিদ্যা মন্দির থেকে তার মাধ্যমিক জীবন সম্পন্ন করেন এবং মুম্বাইয়ের মহারাষ্ট্রের এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন।
সোনাক্ষী ২০০৫ সালে ‘মেরা দিল লেকে দেখো’ ছায়াছবির জন্য পোশাক নকশা, পোশাক ডিজাইনার হিসাবে তার কর্মজীবন শুরু করেন। ল্যাকমে ফ্যাশন সপ্তাহ ২০০৮ এর র্যাম্প হিসেবে তার পদচারণা শুরু হয়। এরপর আবার তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ ২০০৯-এ যোগ দেন।
উল্লেখ্য, চলচ্চিত্রের মধ্যে আছে দাবাং, রাউডি রাথোড, জোকার, ও মাই গড, সন অব সরদার, দাবাং ২, হিম্মতওয়ালা, লুটেরা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, বস, বুলেট রাজা এবং রাজকুমার। নির্মাণাধীন আছে হলিডে, এ্যাকশন জ্যাকসন, তেবার, অনজন।
পেয়েছেন অনেক পুরস্কার এবং সম্মাননা। পেয়েছেন অপ্সরা ফিল্ম এন্ড টেলিভিশন প্রডিউসার গিল্ড অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার পুরস্কার, দ্য গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম এন্ড টিভি অনার্স মোস্ট প্রমিসিং ফ্রেশ নিউ ফেস ফিমেল, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস আইফা অ্যাওয়াডর্স ফর স্টার ডেবুট অব দ্য ইয়ার ফেমেল, লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ডস ফেবারেট ডেবুটেন্ট একট্রেস, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস, স্টারডাস্ট অ্যাওয়ার্ডস, বেস্ট থ্রিলার/ এ্যাকশন এ্যাকট্রেস মনোনীত, জি সিনে অ্যাওয়ার্ডস বেস্ট ফেমেল ডেবুট, এফআইসিসিআই ফ্রেম এক্সিল্যান্স অ্যাওয়ার্ডস, আজ তাক অ্যাওয়ার্ডস বেস্ট ডেবুটেন্ট এ্যাক্ট্রেস, দাদাসাহেব ফালকে পুরস্কার।
