বন্যায় বাড়তি সচেতনতা

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২০:০৮
বন্যার পানিতে ডুবে গেছে দেশের হাওর ও উত্তরাঞ্চল। দিন দিন বানভাসী মানুষের সংখ্যা বাড়ছেই। বানভাসী এ মানুষ নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। তারা ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ নানা ধরনের পেটের পীড়া, চোখ ওঠা, মশা ও সাপের উপদ্রবে দিশেহারা।  ডায়রিয়ার ব্যবস্থাপনা বন্যার সময় সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় খাবার পানি। বিশুদ্ধ পানি পান না করার দরুন হতে পারে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় ও হেপাটাইটিসের মতো অসুখ। এ সময় পানি অবশ্যই ফুটিয়ে পান করতে হবে।  সাপে কামড়ের প্রাথমিক চিকিত্সা বন্যার সময় যত মৃত্যু হয় তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে সাপে কাটা। বন্যার সময় সাপ তাদের আবাস হারিয়ে শুকনো স্থানে মানুষের সঙ্গে অবস্থান নেয়। এ জন্য সাপে কাটার পরিমাণ বেড়ে যায়। বিষহীন সাপে কাটলে ভয়ের কিছু নেই, তবে বিষধর সাপে কাটলে রোগীকে বাড়িতে প্রাথমিক চিকিত্সা দিয়ে হাসপাতালে নিতে হবে।  চোখ ওঠা রোগের চিকিত্সা বন্যার সময় ও পরে চোখ ওঠা রোগে আক্রান্ত হন অনেকেই। এটা হয় ব্যাকটেরিয়ার সংক্রমণে। চোখ ওঠলে চিকিত্সকের পরামর্শ মতো ৪-৮ ঘণ্টা পরপর অ্যান্টিবায়োটিক ড্রপ করতে হবে। কোনো ড্রপ একবার ব্যবহার করলে অন্য কেউ তা ব্যবহার করবেন না। পরিষ্কার হাতে পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার করুন। অপরিষ্কার হাত চোখে লাগাবেন না।