রাজধানী ঢাকা শহর থেকে আশুলিয়া হচ্ছে ২০ কিলোমিটার। অথচ আশুলিয়া মডেল টাউনে যাওয়ার জন্য সড়কপথের অবস্থা ভয়ানক খারাপ। সাভার বাজার থেকে সিএমপি রোডে গেলে এ অবস্থা চোখে পড়ে। অন্যদিকে আশুলিয়া বেড়ি বাঁধ দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর নামাঙ্কিত শেখ মুজিব রোড দিয়ে খগেন বাজার দিয়ে এগুলে মনে হয় না সড়কপথটি কোনোদিন পিচঢালা ছিল। মারাত্মক গর্ত, খানা-খন্দের পাশাপাশি সড়কের প্রস্থ খুব স্বল্প। স্থানীয় এমপিসহ কারোর নজর নেই আশুলিয়া মডেল টাউনের সড়কের দিকে। একারণেই প্রত্যাশা—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশুলিয়া মডেল টাউনের সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। সড়কের বেহাল দশার জন্য সাধারণত রিকশা-ভ্যান দশ কিলোমিটার জুড়ে চলাচল করতে চায় না।
ফাহমিন আফরোজ,
ধানমণ্ডি, ঢাকা
