গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাড়াটের ৪ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ির মালিক আউয়াল ফকিরকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে আউয়াল ফকিরকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা দায়েরের পর শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। আউয়াল ফকির কাশিয়ানী উপজেলার জলকারপাড়া গ্রামের মৃত লাল ফকিরের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত বুধবার আউয়াল ফকির বাড়ির ছাদে ভাড়াটিয়ার শিশু কন্যাকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিত্কারে তার মাসহ অন্যরা ঘটনাস্থলে গেলে আউয়াল শিশুটিকে ফেলে চলে যায়।
