চট্টগ্রামে এক ফেসবুক হ্যাকারকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার নাম খালেদ মাহমুদ। এক তরুণীর ফেইসবুক আইডি হ্যাক করে ৫০ হাজার টাকা দাবির অভিযোগে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার খালেদ মাহমুদের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিয়াজিপাড়ায়। পরিবারের সঙ্গে নগরের সদরঘাট থানার আলকরণ এলাকায় বসবাস করেন খালেদ। এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র খালেদের ফেসবুকে ‘আদিল’ নামে একাউন্ট রয়েছে। পুলিশ জানায়, তার প্রথম টার্গেট ছিল নিজের সাবেক প্রেমিকা। সাবেক প্রেমিকা গোপনে কার সঙ্গে চ্যাট করে তা বের করা। প্রথম অপারেশন সফল হওয়ার পর একের পর ফেসবুক হ্যাক করতে থাকেন খালেদ।
