বোল্টের মুকুটে যুক্ত হল আরেকটি পালক, আরেকটি নতুন রেকর্ড গড়লেন এই জ্যামাইকান অ্যাথলেট। গত শনিবার পোল্যান্ডের ওয়ারসতে ১০০ মিটার ইনডোর ইভেন্টে ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে নতুন এই রেকর্ডটি গড়েছেন তিনি। এর আগে এই অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী (৯.৫৮ সেকেন্ড) বোল্ট ১৯৯৬ সালে নামিবিয়ার ফ্রাঙ্কি ফ্রেড্রিকসে ওই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিলেন ১০.০৫ সেকেন্ড।
