উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল রবিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে পাহাড়ি ঢালের সাথে নেমে আসা লাকড়ি কুড়াতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেলে গুমাঘট ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ছয় যুবককে আটক করে নিয়ে যায়।
আটককৃতরা হল উপজেলার বাদাঘাট ইউনিয়নের জানে আলম, মোর সায়েম, মিছবাহ, মোক্তার মিয়া এবং কালা মিয়া ও তৌকির হাসান সৈকত। লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের ছাড়িয়ে আনতে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। বিএসএফ আটককৃতদের শিগগিরই ছেড়ে দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।
