চিবুক যখন কার্টুনিস্টের ক্যানভাস!

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪০
কাগজে, কাপড়ে, দেয়ালে, রাস্তায় -কোথায় না ছবি আঁকেন শিল্পী। নিজের শিল্পমেধার প্রকাশ শিল্পীরা প্রায় সব মাধ্যমেই ঘটাতে পারেন। তুলির ছোয়ায় তারা তৈরী করেন দারুণ দারুণ শিল্পকর্ম। কিন্তু লন্ডনের এক মেক-আপ আর্টিস্ট তরুণী নিচের চিবুকে বিভিন্ন কমিক চরিত্রের ছবি এঁকে বিখ্যাত হয়ে গেছেন! নিজের নাক, ঠোঁট, দাঁত ও চিবুক কার্টুন চরিত্রের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হিসেবে ব্যবহার করেন। তার এই শিল্পকর্ম সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হবার পর প্রশংসা-বন্যায় ভাসছেন তিনি।২৪ বছর বয়সী ওই তরুণী শিল্পীর নাম লরা জেনকিনসন। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক ইত্যাদি সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তার সৃষ্টির প্রশংসা ছড়িয়ে পড়েছে। নিজের নাক, ঠোঁট, দাঁত, চিবুককে কার্টুনের নিজের অঙ্গপ্রত্যঙ্গ হিসেবেই তুলে ধরেছেন তিনি। ইউটিউবে তার ভিডিও দেখেছেন লাখ লাখ দর্শক। বিশ্বের নামকরা বহু মিডিয়াতে তাকে নিয়ে রিপোর্টও প্রকাশিত হয়েছে।-ইউপিআই