মেলান্দহে রাস্তা নির্মাণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪১
উপজেলায় রাস্তা নির্মাণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল রবিবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টুপকারচরের মোরাদ (৩০) ও শাহজাদপুর খানপাড়া গ্রামের হারুণ (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের মেলান্দহ এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত্ দুই গ্রামবাসীর মাঝে নানা অপ্রীতিকর ঘটনা চলছিল। গত সপ্তাহে প্রশাসনের উদ্যোগে উভয় গ্রামবাসীর মধ্যে রাস্তা নির্মাণের বিষয়ে এক সমঝোতা হলেও গতকাল সকাল থেকেই উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।