২১ আগস্ট গ্রেনেড হামলায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে খুলনা জেপি। জাতীয় পার্টির (জেপি) খুলনা জেলা শাখার উদ্যোগে গত শনিবার পার্টির ময়লাপোতায় অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। সভাপতিত্ব করেন জেপির জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ ডা. এমএন, আলম সিদ্দিকী। বক্তৃতা করেন—কাজী মাসুদ আহম্মেদ অধ্যাপক মোশারেফ হোসেন, এম এস নুরুল ইসলাম, মো. ফরিদুজজ্জামান, অধ্যাপক রেজাউর রসুল।
সভায় ২১ আগস্ট গ্রেনেট হামলায় আইভী রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মো. খালিদ হোসেন। এছাড়া বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অপরদিকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে স্বাগত জানানো হয়। সভায় খুলনা জেলার সকল উপজেলা কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন—মুক্তিযোদ্ধা নাজির হোসেন মোল্লা, লিয়াকত হোসেন, কুব্বাত শেখ, সোনামিয়া, পরিতোষ মজুমদার, তপন কুমার, আ. জলিল এবং এস এস নজরুল ইসলাম, ডা. সমরেশ রায়, শহিদুল ইসলাম, মো. সোহেল, ডা. জে দি গোলদার, মো. সাহেব আলী, কবি তরুণ কুমার শীল, মো. সোহেল, মো. নজরুল ইসলাম, মো. ইসহাক আলী, এম এস সাজ্জাত হোসেন, তন্ময় কুমার মন্ডল, নিহার চন্দ্র মন্ডল, বিদ্যুত্ সরকার, পবিত্র সরকার প্রমুখ।
