আবু আবদুল্লাহ
সেনাবাহিনীর সাবেক অনারারি ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আবু আবদুল্লাহ (৮৭) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে ভোলায় বোরহানউদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। ঈদগাহ মাঠে গত শনিবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ স্থানীয় বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
