২৭ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ১২ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ৩০ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৫ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধ। শুভরত্ন: পান্না ও প্রবাল।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন, কথাশিল্পী থিওডোর ড্রেইজার,দার্শনিক ফ্রেডরিক হেগেল,ইরালেভিন, বিজ্ঞানী কার্ল বুশ, তনিমা হামিদ, অতুল্য ঘোষ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। বন্ধু ও আত্মীয় সমাগম হতে পারে। প্রিয় সান্নিধ্যে আনন্দ পাবেন। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হওয়ার সম্ভাবনা আছে। কোনো কারণে উদ্বিগ্ন হতে পারেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। কেউ আজ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর সম্পর্কে সতর্ক থাকুন। অতিরিক্ত পরিশ্রম আজ না করলে ভালো করবেন। কোনো কিছু করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করে নিন। ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দাম্পত্য শান্তি বজায় থাকবে। তবে পরিবারের অন্য সদস্যকে নিয়ে অশান্তি দেখা দিতে পারে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। উন্নতির ক্ষেত্রে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
উপার্জনের ব্যাপারে বুদ্ধি ও পরিশ্রম সহায়ক হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। দাম্পত্য কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। বয়স্ক কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। হঠাত্ ভালো কোনো খবর পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর )
স্বামী বা স্ত্রীর সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। জ্ঞাতি শত্রুতা সম্পর্কে সতর্ক থাকুন। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দাঁতের সমস্যায় ভুগবার আশংকা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারে। বাড়িতে বয়স্ক কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। মন ভালো থাকবে না। আমদানি রপ্তানি ব্যবসায় কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। পত্র যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। যে কোনো কাজ স্বামী-স্ত্রীর পরামর্শ করে করুন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি )
পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সেবামূলক কাজে আনন্দ পাবেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভ্রমণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনার নামে কেউ মিথ্যা বদনাম দিতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কিছু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যে কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। কারো বিরোধিতায় বিভ্রান্ত না হলে ভালো করবেন। আর্থিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
