সপ্তাহের ভালো কাজ
শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রমে গুনগত পরিবর্তনে মাল্টিমিডিয়া ক্লাসরুমসমূহ সচল রাখা একান্ত আবশ্যক। ডিজিটাল কনটেন্টভিত্তিক মাল্টিমিডিয়া ক্লাসরুমকে সক্রিয় করতে এবং শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরিতে সক্ষম ও দক্ষ করতে এছাড়া শিক্ষকগণ যাতে বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে তাদের অর্জিত অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ শেয়ার করতে পারেন সেজন্যে শিক্ষক বাতায়ন www.teachers.gov.bd তৈরি করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট কার্যক্রমে গতিসঞ্চার করতে প্রতি সপ্তাহে যাচাই বাছাইপূর্বক তিনজনকে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে এটুআই নির্বাচিত করেন। এ সপ্তাহের সেরা তিনজন হলেন জ্যোতিষ চন্দ্র রায়, শিক্ষক, তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ, লালমনিরহাট, মো. মিজানুর রহমান,গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও মো. ছানোয়ার হোসেন, মুসলিম গার্লস হাইস্কুল এন্ড কলেজ,
ময়মনসিংহ।
আজ মো. মিজানুর রহমান এর তৈরি করা কনটেন্ট এর দুটি ইমেজ দেয়া হলো। সপ্তম শ্রেণির বন্ধুরা, তোমরা কল্পনা করতো কোন কবিতার চিত্রকল্প হতে পারে এ দুটি ইমেজ।
