টাঙ্গাইলে ৩ লাখ ৭২ হাজার টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ২

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২০:৫৯
টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া থেকে রবিবার তিন লাখ ৭২ হাজার ৫শ’ জাল টাকার নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ীসহ দু’জনকে আটক করা হয়। এ সময় নারায়ণগঞ্জের ফতুল্ল¬¬ার আবু তালেবের ছেলে বিল¬্লাল হোসেন নামে একজনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে কুষ্টিয়া থেকে মনির উদ্দিনের ছেলে ইউনুস আলী নামে আরও একজনকে আটক করা হয়। র্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে জাল টাকার নোটসহ ইউনুস আলীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার প্যারাডাইস পাড়ায় অভিযান চালিয়ে জাল নোট ও জাল টাকার নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় বিল্ল¬¬াল হোসেনকে আটক করে র্যাব। এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে জাল টাকা তৈরির কারিগর খান মোহাম্মদ ওয়াহেদুজ্জামান মিঠু পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তার ভিজিটিং ও আইডি কার্ড পাওয়া গেছে।