পুঠিয়ায় শিশুহত্যা মামলায় গ্রেফতার চার

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০০
উপজেলার পালোপাড়া গ্রামে শিশু সিয়ামের (৭) ঝুলন্ত লাশ উদ্ধার। চাচা সাইফুল ইসলাম বাদী হয়ে রবিবার হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ রবিবার চারজনকে গ্রেফতার করে। প্রধান আসামি পালোপাড়া গ্রামের লুত্ফরের ছেলে জনি (২২), একই গ্রামের সিরাজের ছেলে রাজু আহম্মদ (২৮), ফুলবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কাউসার আলী (২৪) ও কৈপুকুরিয়া গ্রামের জালাল সরদারের ছেলে সেন্টু (২৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান- প্রথমে জনিকে (২২) গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে সে বাকি তিনজনের নাম বলে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে বলেছে- বলাত্কারে শিশু সিয়াম (৭) বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে চারজনে মিলে লাশ গাছে ঝুলিয়ে রাখে। উল্লেখ্য, ফুলবাড়ী কিন্ডার গার্টেনের নার্সারীর মেধাবী ছাত্র সিয়াম (৭) ২০ আগষ্ট দেড়টায় নিখোঁজ হয়। ২৩ আগষ্ট রাত সাড়ে দশটায় পুলিশ বাড়ির পাশে আখক্ষেতের আমগাছ থেকে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. বজলুর রশিদ জানান- একজন ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে আসামিদের জবানবন্দী ১৬৪ ধারায় রেকর্ড করা হয়।