জয়দেবপুর স্টেশন ওয়াইফাই জোনের আওতায় আসবে

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০১
গাজীপুরে জয়দেবপুর রেলস্টেশন এলাকাকে ওয়াইফাই জোনের আওতায় আনা হচ্ছে। এখানে একসঙ্গে একশ’ লোক ওয়াইফাই-এর সুবিধা ভোগ করতে পারবে। বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম জয়দেবপুর রেলস্টেশন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান। পরিদর্শনকালে তিনি রেলের যাত্রীসেবার মান বৃদ্ধি, স্টেশন এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা, রেলের জায়গায় অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। পরিদর্শনকালে তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল, এনডিসি সাজিদ আনোয়ার, স্টেশন মাস্টার জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা্ প্রশাসক বলেন, স্টেশনের রেল লাইন বৃদ্ধি, বিভিন্ন ট্রেনের স্টপেজ ও যাত্রীদের পর্যাপ্তসংখ্যক আসন ও টিকেট বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধান করা হবে।