৫০ প্রাইমারি স্কুলে সোয়া কোটি টাকার বই প্রদান

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০২
উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারকে প্রায় সোয়া কোটি টাকার বই প্রদান করা হয়। দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড রিসোর্সেস ডেভেলপম্যান্ট সোসাইটির (বিএইচআরআরডিএস) সহযোগি-তায় এ বইগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে রবিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচআরআরডিএস-এর সভাপতি অধ্যাপক আজিজুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শুক্লা দে জানান, এ উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারকে প্রায় সোয়া কোটি টাকার বই দেয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।