বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সমীপে

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০২
শত শত শিক্ষক ভুয়া নিবন্ধন পাস করে বেতন পাচ্ছেন বলে সম্প্রতি পত্রিকান্তরে একটি খবর প্রকাশিত হয়েছে। নিবন্ধন আইন জারি হওয়ার পরও এ পরীক্ষায় পাস না করেই নিয়মিত এমপিওভুক্ত হওয়া এনটিআরসিএ কর্তৃপক্ষ ও মাউশির জন্য অত্যন্ত লজ্জাজনক। শুধু এতটুক বলবো শিক্ষায় দুর্নীতি ও স্বজনপ্রীতি কখনো সুফল বয়ে আনবে না। মেধাকে মূল্যায়ন করতে হবে। পরিশেষে বলবো ১০০% স্বচ্ছতা বজায় রেখে এবং অনর্থক কালক্ষেপণ না করে দ্রুত ১০ম নিবন্ধন পরীক্ষার ফলাফল ঘোষণা করুন এবং পাস যারা করেছে তাদের মূল সার্টিফিকেট দিতে দেরি হলে সাময়িক সনদপত্র দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। মো. মাহবুব আলম, গ্রাম: ডাঙ্গাপাড়া, ডাকঘর: ভোজনপুর, থানা: তেঁতুলিয়া, জেলা: পঞ্চগড়