ফুটবল খেলার সংঘর্ষের জেরে সড়ক অবরোধ

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০২
আন্তঃস্কুল ফুটবল খেলায় দু’দল খেলোয়াড়ের মধ্যে মারামারিকে কেন্দ্র করে সোমবার আমড়াগাছিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এঘটনায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরণখোলা-মোরেলগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে প্রায় ৪ ঘন্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় আন্ত:স্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে ১০ জন আহত হয়েছে। সোমবার উপজেলার শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজে মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল ১১টায় কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঝে খেলা চলছিল। খেলার এক পর্যায়ে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র ফাউল করে। এ ঘটনায় উত্তেজিত হয়ে কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের খেলোয়ার ও সমর্থরা সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার এবং সমর্থকদের উপর হামলা চালায়।