নোয়াখালীতে সাংবাদিকের উপর হামলার নিন্দা

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৪
সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিত্সাধীন দৈনিক আমার কাগজ-এর নোয়াখালী জেলা সংবাদদাতা আসাদুল্যাহ মিলটন। শুক্রবার স্থানীয় দিদার নামে এক সন্ত্রাসী তার স্ত্রীসহ সাঙ্গপাঙ্গ নিয়ে রাম দা, লোহার রড দিয়ে আক্রমণ করে। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলটনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলটনের উপর এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএফইউজে, ডিইউজে ও বাচসাস নেতৃবৃন্দ। সেই সঙ্গে দৈনিক আমার কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভুঁইয়া রানা ও আমার কাগজ পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।সন্ত্রাসীরা সাংবাদিক মিলটনের উপর আক্রমণ করে ক্ষান্ত হয়নি, তারা মিলটন ও তার পরিবারকে অব্যাহত হুমকি দিচ্ছে । -প্রেস বিজ্ঞপ্তি