চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৭
তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল তামিম লিউকেমিয়া ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন। তার বাবার নাম কাউসারউদ্দিন। বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে প্রতি ১৫ দিন পর পর তার কেমো থেরাপী চলছে। তার সুচিকিত্সার জন্য ৮/১০ লাখ টাকা প্রয়োজন। তামিমের পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-কাউসারউদ্দিন, সঞ্চয়ী হিসাব নং ২৭৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, বাড্ডা শাখা এবং বিকাশ নং ০১৭২০৫৭৬১৩৫।