মে ধা বী মু খ

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৭
মোঃ জাহিদুল ইসলাম মোঃ জাহিদুল ইসলাম (সজল) এইচএসসি পরীক্ষায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ সিরাজুল ইসলাম একজন সরকারি কর্মচারী ও মা নারগীস আক্তার গৃহিণী। সে ডাক্তার হতে চায়। মারজাহান আক্তার মারজাহান আক্তার (নিপু) এইচএসসি পরীক্ষায় নোয়াখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নোয়াখালী থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ মোস্তাফিজুর রহমান একজন বীমা কর্মকর্তা ও মা বিবি রহীমা গৃহিণী। সে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী। পূর্ণেন্দু বিকাশ সাহা পূর্ণেন্দু বিকাশ সাহা (প্রণয়) এইচএসসি পরীক্ষায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কলেজ শাখা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মানিকগঞ্জের শিবালয় থানার প্রদীপ কুমার সাহা এবং বিউটি রাণী সাহার একমাত্র পুত্র। সে ডাক্তার হতে চায়।