ময়মনসিংহে নিরাপদ সড়ক চাই’র কমিটি গঠন

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:১৮
‘নিরাপদ সড়ক চাই’ ময়মনসিংহ জেলা কমিটি গঠনকল্পে সংগঠনের আহ্বায়ক কমিটির এক জরুরি সভা সম্প্রতি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শামসুল ফয়েজ। সভায় কবি সেলিম মাহমুদকে সভাপতি ও ফারুক খান পাঠানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। নির্বাহী অন্য কর্মকর্তারা হলেন:সহ-সভাপতি: অধ্যাপক শামসুল ফয়েজ, এএইচএম ফারুক, তানভীরুল ইসলাম টুটুল, সহ-সাধারণ সম্পাদক : আনিসুর রহমান, অধ্যাপক স্বপ্না দেবনাথ, মাহবুবুল হক মুন্না, অর্থ সম্পাদক: আশরাফুল হক তানভীর, সাংগঠনিক সম্পাদক: রতন কুমার পন্ডিত, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আযাদ, দপ্তর সম্পাদক: সুমন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক: শাহাজাদা হোসেন, প্রকাশনা সম্পাদক: জিয়াউল হক শিবলী, আইন বিষয়ক সম্পাদক: এড. শাহাব উদ্দিন আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক: আমজাদ দোলন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক: জহিরুল ইসলাম জামিল, মহিলা বিষয়ক সম্পাদক: অধ্যাপক সুমন মুন্না ও যুব বিষয়ক সম্পাদক: অধ্যাপক আব্দুস সালাম সিকদার।-প্রেসবিজ্ঞপ্তি