ভৈরবে ৩ সহোদরের বাড়িতে ডাকাতি

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:১৮
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় তুলাকান্দি গ্রামে সোমবার রাতে ৩ সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান সামগ্রী, মোবাইল সেটসহ ৬ লাখ টাকার মালামাল লুট করেছে বলে পরিবারের লোকজন জানায়। এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।